জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

একজন ব্যক্তি বর্ডার ফেন্সিং এর পাশে দাঁড়িয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার এলাকায় ফেন্সিং ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান, বাংলাদেশ-ভারত সীমান্তের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশী কৃষক আহত হয়েছে। আহতরা হলেন, ধজনগর গ্রামের মৃত নূর আলীর ছেলে আজম আলী ভূইয়া এবং (৫৫) একই গ্রামের মৃত লোকমান ভূইয়ার ছেলে ইকবাল ভূইয়া (৪৫)।

মঙ্গলবার ৬ জুন সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সুলতানপুর ষাট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, সকালে ওই দুই কৃষক ধজনগর সীমান্তের পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করান। বর্তমানে দুইজন শংকা মুক্ত।

তিনি আরও বলেন, ঘটনাটির পর পর বিষয়টি বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

 

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…