আওয়ামী লীগ সরকার গঠন করায় কুয়েতে বাংলাদেশী প্রবাসীদের বিজয় উল্লাস

কুয়েতে বাংলাদেশী প্রবাসীরা আওয়ামী লীগ সরকার গঠনের খুশি উদযাপন করছে, বিভিন্ন ব্যক্তি উৎসাহের সাথে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোঃ মশারফ হোসেন,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করায় বিজয়ের আনন্দে মেতেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
শুক্রবার ৯ ফেব্রুয়ারি কুয়েত আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ দেশটির মরু অঞ্চল ছেবদী এলাকায় আনন্দ উৎসবের আয়োজন করে। উৎসবের প্রধান আকর্ষণ ছিলো পিঠা মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
প্রধান অতিথি ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আশিকুজ্জামান। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মেদ আজিজ।
উপস্থিত ছিলেন, ডিফেন্স বিগ্রেডিয়ার জেনারেল মোঃ হাসান উজ জামান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আকতার, প্রথম সচিব নিয়াজ মোর্শেদ, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বিজনেস কাউন্সিল সভাপতি লুতফুর রহমান মুকাই আলী,আওয়ালীগ উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসী গণমাধ্যম কর্মীরা।





