প্রবাস সংবাদ

দেশে আনা হচ্ছে কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ

কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ দেশে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত বাংলাদেশীর লাশ কুয়েতে থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোশাররফ হোসেন, কুয়েত-সৌদি সীমান্তের আল খায়রান এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আওলাদ মিয়া (৫৫) নামের এক প্রবাসী বাংলাদেশীর লাশ দেশ ফিরিয়ে আনা হচ্ছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তার লাশ দেশে আনা হচ্ছে বলে নিশ্চিত করেন নিহতের স্বজন রহমত আলী। এর আগে গত ৩০ জানুয়ারি মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলের ডিজেলের জন্য পেট্রোল পাম্পে যাওয়ার সময় আরেকটি গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আওলাদের মৃত্যু হয়। দীর্ঘদিন নিহত আওলাদের লাশ কুয়েতের সোবহানস্থ হিমঘরে রাখা হয়।

নিহতের স্বজন রহমত আলী বলেন, আওলাদ মিয়া মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার জোড়াপুর সুপ্রাকান্দী গ্রামের মৃত আলী বক্সের বড় সন্তান। তিনি কুয়েতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। আজ আওলাদ মিয়ার লাশ কুয়েত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে বলে নিহতের স্বজন রহমত আলী নিশ্চিত করেন।

বিষয়:কুয়েত কুয়েতে দুর্ঘটনায় ‍মৃত্যু প্রবাসী বাংলাদেশি মৌলভীবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…