চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দে সাকিব, ছুটছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন, ছন্দে থাকায় দলের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যর্থতার পর দারুণ করেছেন তানজিদ তামিম। আসরে প্রথম দুই ম্যাচে রান না পেলেও ডাচদের বিপক্ষে পেয়েছেন টাইগার ওপেনার। ফিরে গেছেন ফিফটির সম্ভাবনা জাগিয়ে। ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। তার ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে এগোচ্ছে টিম টাইগার্স।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় ছিল মাঠের লড়াই। ৮টায় টস গড়ানোর কথা থাকলেও ২৮ মিনিট আগে আর্নোস ভ্যালি গ্রাউন্ডে বৃষ্টি নামে। আধাঘণ্টা পর সাড়ে ৮টায় টস গড়ায়। ১৫ মিনিট পর, বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে মাঠের লড়াই শুরু হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেটে ৮৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ২৭ বলে ৩৮ রানে এবং তাওহীদ হৃদয় ১৪ বলে ৯ রানে ক্রিজে আছেন।

Banglabid

ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান শান্ত। আরিয়ান দত্তের বল ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন স্লিপে থাকা বিক্রমজিৎ সিংয়ের হাতে। ৩ বলে ১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফিরে গেলে লিটনকে সঙ্গী করে চার-ছক্কায় ডাচদের প্রতিহত করেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলে ভুল করে বসেন লিটনও। আরিয়ান দত্তের লেন্থ ডেলিভারি তুলে মারতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগ অঞ্চলে। ২ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে।

সাকিব আল হাসান ও তানজিদ তামিম ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন। ৮.৩ ওভারে দলীয় ৭১ রানে তানজিদ ফিরে যান। পাঁচটি চার ও এক ছক্কায় ২৬ বলে ৩৫ রান করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তানজিদনেদারল্যান্ডস২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয়বার মাসসেরা আতাপাত্তু

পরবর্তী

গাজায় চিকিৎসা ও অপুষ্টিতে মৃত্যুর মুখে ৮ হাজার শিশু: ডব্লিউএইচও

পরবর্তী
গাজায় শিশুদের চিকিৎসা ও অপুষ্টি পরিস্থিতি নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় চিকিৎসা ও অপুষ্টিতে মৃত্যুর মুখে ৮ হাজার শিশু: ডব্লিউএইচও

অন্তর্জাল তথ্য শেয়ারিংয়ে সতর্কতা ও ডিপফেক শনাক্তকরণ বিষয়ে ওয়েবিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনলাইনে তথ্য শেয়ারে আরও সতর্ক হতে হবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT