চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইশর আগে অলআউট বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজরাবানিদের সামনে দাঁড়াতে পারেনি টাইগারদের মিডল-লোয়ার অর্ডার। দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।

দিনের শুরুটা সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৬৬ রান। ৯৮ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৯ বলে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর ধস নামে। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে দ্রুত আরও ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করে ফিরে গেলে বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি। মুশফিকুর রহিম ৪ রান, মেহেদী হাসান মিরাজ ১ রান এবং তাইজুল ৩ রান করেন।

চা বিরতির পর জাকের আলি ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ দেখিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। ১৮৭ রানে হাসান ফিরে যান ১৯ করে। আর চার রান স্কোরে যোগ করে ১৯১তে উইকেট দিয়ে আসেন জাকের। ২৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। এরপর চার বলের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রোডেশিয়ানদের হয়ে ওয়েলিংটন মাসকাদজা ১০ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩ উইকেট, ওয়েসলি মাধেভেরে ২ রানে ২ উইকেট ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২ উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT