ক্রিকেট

৬ ওভারে কেবল ২২ দিল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ৬ ওভারে কেবল ২২ রান দিয়ে ব্যাটিং করছেন, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টির পাওয়ার প্লেতে আঁটসাঁট বল করেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ওপেনিং জুটি ভেঙেছেন পেসার তাসকিন আহমেদ। শুরুর ৬ ওভারে কেবল ২১ রান দিয়েছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২ রান তুলেছে জিম্বাবুয়ে। জয়লর্ড গুম্বি ৯ রানে এবং ১ রানে ক্রেইগ আরভিন ব্যাটে আছেন।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের হয়ে জয়লর্ড গুম্বির সঙ্গে ওপেন করেছিলেন ক্রেইগ আরভিন। এ ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন এনে গুম্বির সঙ্গে নামেন তাগিওনাশে মারুমানি।

ভালো লেংথে বল করে প্রথম ওভারে কেবল ২ রান দেন শরিফুল ইসলাম। পরের ওভারে দেখেশুনে বল করেন স্পিনার মেহেদী হাসান, কেবল ১ রান দেন তিনি।

চতুর্থ ওভারে আক্রমণে আসেন আগের ম্যাচে সেরা হওয়া তাসকিন। তাসকিনের শেষ বলটি মারুমানি অনসাইডে খেলতে গিয়ে ব্যাটে পাননি। এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। মাঠ আম্পায়ার সাড়া না দেয়ায় রিভিউ নেন অধিনায়ক নাজমুল এবং আউটের সিদ্ধান্ত আসে। ৪ বলে ২ রানে আউট হন মারুমানি। ক্রিজে নতুন ব্যাটার আসেন আরভিন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিষয়:চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তাসকিন পাওয়ার প্লে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…