ক্রিকেট

জিম্বাবুয়ের ৩ উইকেট তুলতে পেরেছে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য, ক্রিকেট ম্যাচের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। এ পর্যন্ত তাদের সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেটে ১০৮ রান। ইনোসেন্ট কাইয়া ৪৯ ও সিকান্দার রাজা ২৭ রানে ক্রিজে আছেন।

প্রথম ওভারেই স্বাগতিক লাইনআপে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ২ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। কাটার মাস্টারের অফস্টাম্পের বাইরে করা ব্যাক অব লেন্থ ডেলিভারি কভারের উপর দিয়ে মারতে গিয়েছিলেন রেগিস চাকাভা। বল অধিনায়কের ব্যাটের নিচের কানায় লেগে লেগ স্টাম্প উপড়ে ফেলে।

পরের ওভারে আরেক ওপেনার তারিসাই মুসাকান্দাকে ফেরান পেসার শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেন্থ বলটি ঠিক মতো ব্যাটে লাগাতে পারেননি ৪ রান করা মুসাকান্দা। বৃত্তের ভেতর সহজ ক্যাচ নেন মোসাদ্দেক।

তৃতীয় উইকেটে কোণঠাসা থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধভেরে। দুই ব্যাটার ৫৫ রান যোগ করেন।

অদ্ভুত রানআউটে মাঠ ছাড়েন মাধভেরে, ভাঙে তৃতীয় উইকেট জুটি। অনসাইডে ফ্লিক করেছিলেন কাইয়া। সহজেই দুজনে দৌড়ে নেন এক রান। বদলি ফিল্ডার তাইজুল প্রথম চেষ্টায় বল ধরতে পারেননি। তাতে আর রান নেয়ার সুযোগ ছিল না। কাইয়া দৌড়ানোর সংকেত না দিলেও অযথাই দৌড় দেন মাধভেরে। বোলিং প্রান্তে তাইজুলের থ্রোয়ে বল পাওয়া মিরাজ ধরে স্টাম্পে লাগান। মাধভেরে ২৭ বলে ২ চারে ১৯ করে ফেরেন।

এরপর কাইয়ার সাথে জুটি গড়েছেন সিকান্দার রাজা। তারা ৪৬ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন।

এর আগে লিটন দাস, তামিম ইকবাল, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে টাইগাররা ২ উইকেটে তোলে ৩০৩ রান।

বিষয়:তাইজুল মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…