চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধৈর্য ধরতে বললেন বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা, অনুশীলন চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের কাছে এভাবে টেস্ট হার। যেখানে গত চার বছরে ১০টি টেস্ট খেলে জয় দেখেনি তারা। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে বিষয়টা হজম একটু কঠিনই! শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে টিম টাইগার্স। তবে সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে সফরকারীদের কাছে হেরে গেছে নাজমুল হাসান শান্তর দল। সমালোচনার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দলটি। আপাতত এসব বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে বললেন কোচ ফিল সিমন্স।

সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমন বললেন বাংলাদেশের ক্যারিবীয় কোচ।

‘অবশ্যই ধৈর্য ধরতে বলব আমি। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। জানি সবার খেলার প্রতি প্যাশন, ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে।’

এমন পারফরম্যান্সের কারণে মাঠের বাইরে অনেক সমালোচিত হচ্ছেন শান্ত-মুশফিকরা। এমনকি ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়েও প্রশ্ন উঠছে। সমর্থকদের পাশাপাশি বোর্ড পরিচালকরাও এমন পারফরম্যান্স নিয়ে হতাশ। এসব থেকে ক্রিকেটারদের দূরে রাখতে চেষ্টা করছেন বাংলাদেশ কোচ।

বলেছেন, ‘কোচ হিসেবে আমরা চেষ্টা করি তাদেরকে এসব ব্যাপার থেকে দূরে রাখতে। আমরা টেস্ট ম্যাচ খেলছি। সামনে ফাইনাল মিটিং আছে আমাদের। আমরা এখানেই মনোযোগ ধরে রাখতে চাইছি। এর বাইরে বেশিকিছু ভাবতে চাইছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টজিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT