মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল জড়ো হয়েছে চ্যানেল আই ভবনে। উপলক্ষ সংবর্ধনা, কেক কাটা-সহ হরেক আয়োজন। বুধবার দুপুর ১২টার কিছু আগে বাফুফের বাসে বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে আসেন।
বাস থেকে শুরুতে ট্রফি হাতে নামেন মারিয়া মান্ডা। পরে একে একে বাকি ফুটবলারদের সঙ্গে নেমে আসেন জয়ী কোচ গোলাম রব্বানি ছোটন।
ফুটবলারদের উত্তরীয় পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।







