চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

common common
৪:৪৮ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারানোর পর পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও সহজে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্যে ৩৬ রানে পাকিস্তানকে হারায় টিম টাইগ্রেস। ম্যাচসেরা রাবেয়ার হাতে পুরষ্কার তুলে দেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিপিএলের ব্যস্ততার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টুয়েন্টি সিরিজ। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল দুইবার মুখোমুখি হবে একে অন্যের সঙ্গে। এরপর ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উভয় প্রতিপক্ষকেই একবার করে হারিয়ে ফাইনালের পথ সহজ করে ফেলেছে সুমাইয়া আক্তারের দল।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় জুনিয়র টিম টাইগ্রেস। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান জমা করে স্বাগতিকরা।

Banglabid

অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া আরভিন তানি ৩১, সুবর্না ২৪ ও রাবেয়া ২৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। সফরকারী দলের পেসার আনোসা নাসির নেন দুটি উইকেট।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে। ওপেনিং জুটি ফিফটি পেরিয়ে গেলেও স্বাগতিকদের কিপটে বোলিংয়ে একশর বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। রাবেয়া ৪ ওভারে দেন মাত্র ১০ রান, উইকেট নেন একটি।

রোববার বেলা ১২টায় সিরিজে টিম টাইগ্রেসের তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনালে অংশগ্রহণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯কক্সবাজারটি-টুয়েন্টিত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT