বাংলাদেশ

বাংলাদেশ কারও খবরদারি বরদাশত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কারও খবরদারি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা কারো পছন্দ না হলে সেটি তাদের নিজস্ব বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের বিদেশি চাপে নেই। বাংলাদেশ কারো খবরদারি বরদাশত করবে না।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে দু’টি ভাষণ এবং সাইড লাইন বৈঠকে বিশ্ব নেতাদের সামনে নির্বাচন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন প্রধানমন্ত্রী।

বিশ্বের ২০টি অর্থনৈতিক শক্তিশালী দেশের জোট জি টুয়েন্টির দু’দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা শুক্রবার রওনা হবেন।

জি টুয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্মেলনে বৈশ্বিক কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের অবস্থান ও ক্রমবর্ধমান উন্নয়নের চিত্র তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দিল্লি সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…