চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার ইস্যু জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। আমাদের সঙ্গে তাদের এ নিয়ে কোন বিরোধ নেই। তবে মিয়ানমারের সাথে সীমান্ত সমস্যা নিয়ে কিছু থাকলে তাদের রাষ্ট্রদূতকে ডেকে জানানোর পাশাপাশি বিষয়টি জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ।

তিনি আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দের কোন বিষয় আসে তাহলে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসংঘ যেহেতু আছে তাদেরও একটা ভূমিকা থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদের গোলা, মর্টার সেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দুজন নাগরিক মারা গেছে। বাংলাদেশের নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হতে পারে। সিদ্ধান্ত হলে জানানো হবে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ত্যাগী ও পরিক্ষিতদের মনোনয়ন দিবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।

সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ মনোনয়ন পেতে পারেন বলে আভাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Reneta

এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT