চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ও টি-টুয়েন্টিতে ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজে জয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় এসেছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে মাঠে নেমেছে দু’দল। বৃষ্টির কারণে আগের ম্যাচ কার্টেল হয়ে ৪১ ওভারে খেলা গড়ায়, এদিন আর কোনো বৃষ্টি বিভ্রাট নেই টস পর্যন্ত।

প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। গায়ানার স্পিনবান্ধব উইকেটে তার বদলে নামবেন অফস্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

স্বাগতিক উইন্ডিজ স্কোয়াডে আছে দুই পরিবর্তন। জেইডেন সেলেসের বদলে ফিরেছেন আলঝারি জোসেফ। ডানহাতি পেসার কিমো পল খেলবেন এন্ডারসন ফিলিপের জায়গায়।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। এ ম্যাচে জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে রাখতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ৬ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা।

Reneta

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শামারাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কিমো পল, আলঝারি জোসেফ, গুডাকেশ মটিই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোসেফটসতামিমতাসকিনপলমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT