চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তির ফরম্যাটে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান মুলুকে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজের দুটিতেই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ভিন্ন ফরম্যাটে চারটি ম্যাচ হারের শোধ ওয়ানডে সিরিজে নিতে চান সফরকারীরা। নিজেদের শক্তির ফরম্যাটে জয় তুলে ভালোভাবে সফর শেষ করতে চান তামিম ইকবালের দল।

আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে দু’দল। প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকবে সফরকারী দল। বিপরীতে শুরুর দুটি সিরিজ জিতে টাইগারদের জন্য হুমকি হয়েও আছে নিকোলাস পুরানের দল। গায়ানায় ম্যাচটিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি!

৫০ ওভারের ফরম্যাটটিতে সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জয় তুলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ শেষ পাঁচটিতে পেয়েছে দুটি জয়। সবশেষ চারটি সিরিজের নেদারল্যান্ড বাদে বাকি তিন দেশের বিপক্ষে হেরেছে পুরানের দল। চলতি বছরে ঘরের মাঠে আফগানিস্তানের পর সাউথ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতেছে তামিম ইকবালের বাংলাদেশ।

Banglabid

সাদা বলের ক্রিকেটের এই ফরম্যাটে এখনও ৪১ বার মুখোমুখি হয়েছে দুদল। জয়ের ব্যবধানে এগিয়ে অবশ্য স্বাগতিক দলটি। বাংলাদেশের ১৮ জয়ের বিপরীতে ২১টি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ফল হয়নি দুটি ম্যাচে। মুখোমুখি শেষ ৫ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা।

ক্যারিবিয়ান সফরের জয়খরা ওয়ানডে ম্যাচ দিয়ে পূরণ করতে চান টাইগার দলপতি। যদিও তামিম তার দলে পাচ্ছেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারকে। সাকিব ছুটিতে থাকায় কাল তিনে নামতে পারেন এনামুল হক বিজয়। নুরুল হাসান ও মোসাদ্দেককে মিডল ও লোয়ার মিডল ছেড়ে দিয়ে উপরের দিকে ব্যাটে আসতে পারেন মাহমুদউল্লাহ।

প্রোভিডেন্সের ব্যাটিং-বান্ধব উইকেটেও তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুলকে নিয়ে পেস আক্রমণ গড়তে পারে বাংলাদেশ। স্পিনার হিসেবে মেহেদি হাসান মিরাজের পাশাপাশি একাদশে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন।

Reneta

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, এনামুল হক, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুলগায়ানাতামিমবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT