চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে আবারও চেপে ধরেছেন নাসুমরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চেপে ধরেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া অধিনায়ক তামিম ইকবালের প্রত্যাশা মিটিয়ে ৫০ রানের আগেই তুলে নিয়েছে স্বাগতিকদের ৪ উইকেট।

গত ম্যাচে অভিষিক্ত নাসুম আহমেদই নিয়েছেন তার মধ্যে ৩টি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৯ ওভারে ৪ উইকেটে ৪৬ রান।

৪৫ বলে ১৮ রান করে ফিরে গেছেন শাই হোপ। অধিনায়ক নিকোলাস পুরানকে শূন্য রানে বোল্ড করেছেন নাসুম, হোপের উইকেটটিও তার। তার আগে বোল্ড করেছেন ব্রুকসকে।

গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে ব্রেন্ডন কিং ৪ রানে ক্রিজে আছেন, অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন রোভম্যান পাওয়েল।

বুধবার টস জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান তামিম। এদিন শুরুতে আগের মতো ভুল করছিলেন না উইন্ডিজ ওপেনাররা। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন কাইল মেয়ার্স ও শাই হোপ।

পঞ্চম ওভারে প্রথমবার সুযোগ আসে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের একই বলে কট বিহাইন্ড ও স্টাম্পিংয়ের সুযোগ পান নুরুল হাসান সোহান। কোনটাই কাজে লাগাতে পারেননি বাংলাদেশ উইকেটরক্ষক।

Reneta

অষ্টম ওভারের শেষ বলে নাসুমের ঘূর্ণিতে পরাস্ত হন হোপ। আম্পায়ার আউটের ইশারা করলে রিভিউ নিয়ে বেঁচে যান ডানহাতি ব্যাটার। কোনো উইকেট না হারিয়েও প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান তুলতে পারে উইন্ডিজ।

একাদশ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে আঘাত হানেন মোসাদ্দেক হোসেন। ১৭ রান করা মেয়ার্সকে বোল্ড করে সাজঘরে ফেরান অফস্পিনার। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শামারাহ ব্রুকসও। নাসুমের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন ৫ রান করে। নাসুম পরে সময়ের সাথে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমনাসুমমিরাজমেয়ার্সলিড স্পোর্টসহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT