ক্রিকেট

প্রথম সেশনে বাংলাদেশের দখলে তিন উইকেট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রথম সেশনে তিন উইকেট দখল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম সেশনে তিন উইকেট দখল করে উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুতে সাদামাটা বোলিং করলেও প্রথম সেশনের শেষ ঘণ্টায় দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। তুলে নিয়েছে ভারতের তিন উইকেট। দলীয় ৪১ রানে শুভমন গিল আউট হলে ভাঙে ওপেনিং জুটি। পরে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে সফরকারী ভারত ২৬ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান। রিশাব পান্ত ২৯ ও চেতেশ্বর পূজারা ১২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন।

সেশনের শেষ বল অবধি ভারতকে চাপে রাখেন তাইজুল। শুভমনকে (২০) আউট করার পর ফেরান কোহলিকে (১)। রাহুলকে (২২) বোল্ড করেন খালেদ আহমেদ।

৪১ রানে প্রথম উইকেট হারানো দলটির স্কোর হয়ে যায় ৪৮/৩। সেখান থেকে হাল ধরেছেন পান্ত ও পূজারা। অবিচ্ছিন্ন জুটিটি ৩৭ রানের।

প্রথম সেশনে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ করেছেন মাত্র একটি করে ওভার। সর্বোচ্চ ১০ ওভার বল করে ৩৪ রানে তাইজুল নিয়েছেন দুটি উইকেট।

বাংলাদেশ সফরে প্রথমবার টস জেতে ভারত। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস ভাগ্য সঙ্গী হয়েছিল বাংলাদেশের।

১০১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে জাকির হাসানের। তবে একাদশে জায়গা পাননি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাতটি সেঞ্চুরি করা মুমিনুল হক।

বিষয়:চট্টগ্রাম বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…