চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের লক্ষ্য একটাই, ম্যাচটা জিততে হবে: মোরসালিন

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল দলের খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব খেলতে ভিয়েতনামে বাংলাদেশ। বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে নামবে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা, তার আগে বাফুফের ভিডিও বার্তায় কথা বলেছেন শেখ মোরসালিন। জানিয়েছেন, জয় প্রধান লক্ষ্য।

বাংলাদেশ খেলবে গ্রুপ-‘সি’তে। স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুরের সাথে খেলতে হবে। গ্রুপের অপর ম্যাচে ৬ এবং ৯ সেপ্টেম্বর ইয়েমেন এবং সিঙ্গাপুর প্রতিপক্ষ।

মিডফিল্ডার মোরসালিন বললেন, ‘আমরা এখানে খুব ভালোভাবে পৌঁছেছি। এখানে আমরা দুটো অনুশীলন সেশনও করেছি খুব ভালোভাবে। সবমিলিয়ে আমরা প্রায় একমাস ধরে অনুশীলন করেছি, বাহরাইনে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। মনে করি ম্যাচের জন্য মানসিকভাবে আমরা সবাই প্রস্তুতি আছি।’

Banglabid

‘আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আপনারা যারা আছেন দেশবাসী, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে খেলার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। আমাদের লক্ষ্য একটাই, ম্যাচ জিততে হবে। আমাদের টিটু স্যার অসুস্থ হয়ে পড়েছেন, আমরা দোয়া করি তার জন্য। জানি না স্যার কালকে ডাগআইটে থাকতে পারবেন কিনা। তবে আমরা চেষ্টার কমতি রাখব না।’

বাছাইপর্বে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গতমাসে দলকে শক্তিশালী বাহরাইনের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে পাঠিয়েছিল। প্রস্তুতি ম্যাচে বাহরাইনের কাচে ১-০ এবং ৪-২ গোলে হার মিলেছে।

১১টি গ্রুপে ৪৪টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন, ৪ সেরা গ্রুপ রানার্সআপ এবং স্বাগতিক সৌদি আরবকে নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ১৬ দলের ফাইনাল আসর বসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশবাহরাইনভিয়েতনামমোরসালিনলিড স্পোর্টসসিঙ্গাপুরসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT