চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীচী সম্মেলনের উদ্বোধক শিক্ষক হৃদয় মণ্ডল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ৩১, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আসন্ন ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন মুন্সীগঞ্জের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। আগামী ২-৪ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলন বসবে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর তোপখানা রোডের উদীচী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে কেন হৃদয় মণ্ডলকে আমন্ত্রণ করা হয়েছে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, উদীচীর গঠনতন্ত্র মেনেই তাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছে। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষককে সম্মান জানাতে তাকে দিয়ে সম্মেলন উদ্বোধন করানো হচ্ছে।

Banglabid

সংবাদ সম্মেলনে বলা হয়, হৃদয় মণ্ডল কোনও ব্যক্তি নন। তাকে আমরা প্রতীক হিসেবে দেখি। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা, উগ্রতার বিরুদ্ধে মননশীলতার প্রতীক। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষককে আমরা সম্মেলন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেছি। তিনি আসবেন, আমাদের উজ্জীবিত করবেন।

উদীচী শিল্পীগোষ্ঠীর আসন্ন ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধক হৃদয় মণ্ডল ছাড়াও অতিথি হিসেবে অংশ নিবেন নাট্যজন মামুনুর রশীদ, সাহিত্যিক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’— শীর্ষক স্লোগানে বসবে উদীচীর ২২তম সম্মেলন। সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী জানিয়েছে, এবারের সম্মেলনে দেশ ও বিদেশের শাখা মিলে ১২শ’ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন।বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদীচীগোলাম কুদ্দুছমামুনুর রশীদমুহম্মদ জাফর ইকবাললিড বিনোদনসৈয়দ মনজুরুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT