হায়দার আকবর রনোর মৃত্যুতে উদীচী কানাডার শোক

প্রখ্যাত ব্যক্তির হাস্যোজ্জ্বল ছবি, যা বাংলাদেশের বিভিন্ন সংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, রণাঙ্গনের সৈনিক, তাত্ত্বিক ও লেখক কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কানাডা সংসদ।
শনিবার ১১ মে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা শোক প্রকাশ করে। শোক বার্তায় বলা হয়, হায়দার আকবর খান রনোর প্রয়াণে বাংলাদেশ হারালো একজন মেধাবী বিপ্লবী বুদ্ধিজীবী। আর দেশের শ্রমজীবী মানুষ হারালো তাদের এক নির্ভরযোগ্য আপোষহীন মিত্রকে।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টা ৫ মিনিটে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কমরেড হায়দার আকবর খান রনো। তিনি ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে রানা সুলতানাসহ অগনিত রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন।






