চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলত্রুটি শুধরে ভালো করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে

বাহরাইনে ১২ দিনের ক্যাম্প চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের ঝালিয়ে নেবে বয়সভিত্তিক দলটি। যার প্রথম ম্যাচে হেরে গেছেন সফরকারীরা, সেখান থেকে ভুলগুলো শুধরে নিতে পরের ম্যাচে চোখ কোচ সাইফুল বারী টিটুর দলের।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে নামবে স্বাগতিক ও সফরকারী দল দুটি। প্রথম ম্যাচের পর একদিনের পূর্ণ বিশ্রাম শেষে বাংলাদেশ কঠোর অনুশীলন করেছে। ভুলগুলো নিয়ে কাজ করছেন কোচ সাইফুল, জানালেন খেলোয়াড়রা, সামনে যারা দারুণ কিছুর অপেক্ষায়।

পরের ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী দল, বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এমন বলেছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বলেছেন, ‘সপ্তম দিন শেষ করলাম। ভালোই ছিল আমাদের অনুশীলন। কোচ আগের ভুলগুলো বুঝিয়েছে ছেলেদের, তারাও বুঝতে পেরেছে। অনুশীলন নিয়ে কোচ খুশি। আশা করছি আগামী ম্যাচে ভালো করবো এবং জয় পাবো।’

গোলরক্ষক মোহাম্মদ আসিফ বলেছেন, ‘আমাদের গত ম্যাচের যে ভুলত্রুটি ছিল, সেটি নিয়ে মূলত কাজ করছি আমরা। গতকাল বিশ্রামের পর এবিষয় কাজ করতে মাঠে নেমেছিলাম আমরা। অনুশীলন সেশনটা ভালো গেছে, কোচের পরিকল্পনা মতো এগোতে পারলে ভালো করবো।’

গরমের মধ্যে কষ্ট হলেও ভালো চলছে অনুশীলন। ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা বলছেন, ‘অনেক গরমের মধ্যে কষ্ট করে চলেছি, এটি আমাদের জন্য একটি ভালো দিক। এএফসিতে আমাদের যে মানের দলের সাথে খেলা, সেই মানের দলের সাথেই আমরা এখানে খেলছি। এটা আমাদের জন্য ভালো সুযোগ, এখানের ভুলগুলো থেকে শিখে এএফসিতে কাজে লাগাব আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি এশিয়ান কাপ বাছাইবাংলাদেশ অনূর্ধ্ব-২৩বাহরাইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT