চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলতে যা করতে হবে বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর বিশ্বকাপ শিরোপাতেই চোখ বাংলাদেশের। তবে সেমির পথে টাইগার যুবাদের বাধা হয়ে দাঁড়িয়েছে সমীকরণের মারপ্যাচ। অবশ্য এখনও সুযোগ আছে রাব্বি-আরিফুলদের সামনে। সে জন্য সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। শুধু জয় হলেও হবে না, বড় ব্যবধানের জয় আবশ্যক লাল-সবুজের প্রতিনিধিদের। 

গ্রুপ পর্বে ভারতের কাছে বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। এতে রানরেটে পিছিয়ে যায় বেশ। পরে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে সুপার সিক্সে পা রাখে মাহফুজুর রহমান রাব্বির দল। ভারতের কাছে হারায় ২ পয়েন্ট ক্যারি করলেও সুপার সিক্সে রান রেট মাইনাসের ঘরে ছিল টাইগারদের। তবে নেপালের বিপক্ষে বড় জয়ে সেটা প্লাসের ঘরে এনেছে শিবলী-রিজওয়ানরা।

এতে অবশ্য পথ কিছুটা সুগম হয়েছে। সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচ জিতে গ্রুপ-১ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। এই গ্রুপ থেকে সেমির পথের লড়াইটা এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ৪ ক্যারি পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এসেছে পাকিস্তান। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচেও জিতেছে তারা। ফলে বাংলাদেশ থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে তারা, এমনকি রান রেটেও এগিয়ে। পাকিস্তানের নেট রান রেট +১.০৬৪। বাংলাদেশের পয়েন্ট ৪ আর নেট রান রেট +০.৩৪৮।

Banglabid

শনিবার বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে লড়বে যুবা টিম টাইগার্স। বাংলাদেশ সময় দুপুর দুটায় গড়াবে লড়াই। ম্যাচে বাংলাদেশ জয় পেলে পয়েন্ট সংখ্যা হবে পাকিস্তানের সমান ৬। তখনই সামনে আসবে রানরেটের হিসাব। আর রান রেটে পাকিস্তানের চেয়ে এগোতে হলে বড় ব্যবধানে জিততে হবে রাব্বিদের।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সম্ভাব্য একাদশ: আশিকুর রহমান শিবলী , জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, ইকবাল হোসেন ইমন, রোহনাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও মারুফ মৃধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপপাকিস্তানবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলরাব্বিলিড স্পোর্টসশিবলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

পরবর্তী

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত, উল্লাসে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবা-মা ফুটবল খেলতে দিতে চাইতেন না’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT