অর্থনীতি

ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ

আটা ও গমের দানা, প্রাকৃতিক খাদ্য উপাদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক আটা ও গমের দানা, যা খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত ও পাকিস্তান থেকে মোট ৫৮১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটি সরকার টু সরকার (জিটুজি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। শুল্ক ও ভ্যাট ছাড়াই ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে এ চাল কেনা হবে। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ ডলার।

এছাড়া, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে। মেসার্স গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেড প্যাকেজ-৬ এর আওতায় প্রতি মেট্রিক টন ৪৫৪ দশমিক ১৪ মার্কিন ডলার হারে চাল সরবরাহ করবে। খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী এই লেনদেনে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ২ লাখ টাকা।

অন্যদিকে, সিসিজিপি সভায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল, পাম তেল এবং মসুর ডাল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে।

বিষয়:চাল পাকিস্তান বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…