চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই ফাইনালে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

মেয়েদের আসর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

রোববার গড়িয়েছিল বাংলাদেশ-ভারত মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনাল। টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ড, ব্যাংককে খেলা শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর ১টায়। টসে জিতে আগে ব্যাট করা ভারতের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শতরানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ফলে ৪৬ রানের জয়ে আবারও এ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মূলত বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। ফাহিমা খাতুনেরা মাত্র চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ছিলেন ভারতের তেজাল হাসাবনিস।

১৫.৫৬

সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত

বাংলাদেশ- ৮৮/১০ (২০)
শামিমা সুলতানা- ২০, শারমিন সুলতানা- ১৮,ফাহিমা খাতুন- ১৪
প্রেমা রাওয়াত- ৩/১২, তানুজা কনওয়ার- ২/১১, সোনিয়া মেন্ধিয়া- ২/২১

ভারত- ১৩৪/৭, (২০)
তেজাল হাসাবনিস- ৫১*, রাধা যাদব- ৩৬, দিনেশ বৃন্দা- ১৯
ফাহিমা খাতুন- ৪/২৫, ফাতেমা জাহান- ১/১৯, ফারজানা ইয়াসমিন- ১/৩০

১৫.৫৬

১৯তম ওভারের শেষ বলে আউট হয়েছেন ফাতেমা জাহান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। ২০তম ওভারের প্রথম বলেই আউট হয়েছেন শরিফা খাতুন। বাংলাদেশের ইনিংস শেষ হয় শতরানের আগে, মাত্র ৮৮ রানে।

১৫.৫৬

Reneta

ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যর্থ লোয়ার অর্ডার ব্যাটারেরা। সানজিদা আক্তার মেঘলা ৫ রান করে আউট হয়েছেন তানুজ কনওয়ারের বলে।

১৫.৫৬

১৬তম ওভারে মেন্ধিয়ার বলে আউট হন ফারজানা ইয়াসমিন। ওই ওভারে বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা হাঁকান শরিফা খাতুন।

১৫.৫৬

অধিনায়ক ফাহিমা খাতুনও দলের প্রয়োজনে খুব বেশি অবদান রাখতে পারেননি। দলের যখন ১০ রানের বেশি করে প্রয়োজন তখন তিনি ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন।

১৫.৪৬

১১তম ওভারে সাজঘরে ফিরে গেছেন লতা মণ্ডল। এরপর সাজঘরে ফিরে গেছেন সাদিয়া আক্তার। ১৫ বল খেলে ১০ রান করা সাদিয়া ফিরেছেন প্রেমা রাওয়াতের বলে।

১৫.৩৪

শামিমা সুলতানার পর সাজঘরে ফিরেছেন শারমিন সুলতানা। ৩০ বল খেলা শারমিন করেছেন মাত্র ১৮ রান। তাকে সাজঘরে ফিরিয়েছেন রাধা যাদব।

১৫.২৬

২০ রান করে সাজঘরে ফিরে গেছেন শামিমা সুলতানা। প্রেমা রাওয়াতের বলে ক্যাচ নিয়েছেন মাধিওয়ালা মমতা।

১৫.২১

পাওয়ার প্লেতে ৩৬ রান তুলেছে বাংলাদেশ। দুই ব্যাটার শামিমা সুলতানা ও শারমিন সুলতানা অপরাজিত থেকে ব্যাটিং করছেন।

১৫.০১

তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের পতন হয়েছে বাংলাদেশের। সাইমা ঠাকুরের বলে ইসমা তানজিম আউট হন, করেন ৩ রান।

১৫.০১

ফাইনালে বাংলাদেশের লক্ষ্য ১৩৫ রান। প্রথম ওভারে ৬ রান নিয়ে শুরুটা ভালো করেছে শামিমা-ইসমারা।

১৪.৪১

সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত- ১৩৪/৭, (২০)

তেজাল হাসাবনিস- ৫১*, রাধা যাদব- ৩৬, দিনেশ বৃন্দা- ১৯
ফাহিমা খাতুন- ৪/২৫, ফাতেমা জাহান- ১/১৯, ফারজানা ইয়াসমিন- ১/৩০

১৪.৪১

ফিফটি তুলে নিয়েছেন ভারতের তেজাল হাসাবনিস। তার এ ফিফটি এসেছে ৩৩ বলে। শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি।

১৪.৪১

ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন প্রেমা রাওয়াত। ৭ বল খেলে ৪ রান করেছেন তিনি।

১৪.৩১

রাধা যাদবের পর ব্যাটে এসেছিলেন তনুজা কনওয়ার। তাকেও সাজঘরে পাঠাতে দুই বলের বেশি সময় নেননি বাংলাদেশের অধিনায়ক।

১৪.২৮


রাধা যাদব ও তেজাল হাসাবনিস বেশ বড় জুটি গড়েছিলেন। ১৭তম ওভারে এসে সেই জুটি ভাঙেন অধিনায়ক ফাহিমা। রাধা ৩০ বলে ৩৬ রান করেন।

১৪.১৬

ফারজানা ইয়াসমিনের শেষ ওভারে দুটি ছক্কা ও দুই রান নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ফিফটির জুটি গড়েছেন রাধা যাদব ও তেজাল হাসাবনিস। ফারজানার বলে দুটি ছক্কা হাঁকিয়েছেন তেজাল।

১৩.৪৩

নবম ওভারে প্রথম বলে আসেন বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন। প্রথম বলেই আনুশকা শর্মাকে সাজঘরে পাঠান এ তারকা বোলার। আনুশকার থেকে আসে ৮ রান।

১৩.৩২

ওপেনার বৃন্দার পর সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নন্দিনী ক্যাশপ। ফারজানা ইয়াসমিনের বলে দুই রান নিতে গিয়ে সাদিয়ার থ্রোতে রান আউট হন নন্দিনী। ১৫ বলে করেন ৮ রান। পরের বলে ক্যাচ আউট হয়েছেন মিন্নু মানি।

১৩.২৮

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। নিজের প্রথম বলেই বৃন্দা দিনেশকে সাজঘরে পাঠিয়েছেন ফাতেমা জাহান।

১৩.১৮

ইনিংসের ১৩ ও ১৫তম বলে দুই বাউন্ডারির পর ১৬তম বলেও বাউন্ডারি আদায় করেছেন ভারতের ওপেনার বৃন্দা। ফারিহার ওভারটিতে ১৪ রান খরচ করেছে বাংলাদেশ।

১৩.১০

প্রথম ওভারে ২ রান দিলেন পেসার ফারিহা তৃষ্ণা।

১৩.০২

বাংলাদেশ একাদশ
ইসমা তানজিম, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতেমা জাহান, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা তৃষ্ণা।

১২.৫৫

সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে গুঁড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। তার আগে মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত আছে।

১২.৩২

টসে হেরে শুরুতে বোলিংয়ে ফাহিমা খাতুনের বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপথাইল্যান্ডপাকিস্তানফাহিমাবাংলাদেশভারতমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT