অর্থনীতি

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি বন্ধ’ এই সংবাদটি সম্পূর্ণ অসত‍্য। আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক-আইএমএফ স্প্রিং মিটিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে শুক্রবার বাংলাদেশ দল আইএমএফের সঙ্গে দুটি বৈঠক করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আইএমএফের কর্মকর্তা কৃষ্ণা শ্রীনিবাসন ও তার দলের সঙ্গে প্রথম বৈঠক হয়। বিকেলে নাইজেল ক্লার্ক ও তার দলের সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দুই বৈঠকই ভালো ও ইতিবাচক পরিবেশে হয়েছে।

বৈঠকে সরকারের পরিকল্পনা, রাজস্ব আয় বাড়ানো এবং ব্যাংক খাতের সংস্কার নিয়ে কথা হয়। বেশিরভাগ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। তবে কিছু বিষয় নিয়ে আরও আলোচনা দরকার বলে জানানো হয়।

জনগণের স্বার্থের বিষয়গুলোতে সরকারের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরা হয়। কিছু বিষয়ে মতভেদ থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইএমএফ বলেছে, তারা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে পাশে থাকতে চায়।

বিষয়:অর্থমন্ত্রী বিশ্বব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…