ক্রিকেট

বৃষ্টি মাথায় কলম্বোয় সাকিব-লিটনরা

দুটি পুরুষ একসাথে মোবাইল ফোনে দেখছেন, বিমানবন্দরে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে দুই পুরুষ মোবাইল ফোনে দেখছেন, একটি পুরুষের মাথায় ক্যাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের লাহোর ছেড়ে শ্রীলঙ্কার কলম্বো পৌঁছেছে বাংলাদেশ দল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টি সঙ্গী করেই এশিয়া কাপ সুপার ফোরের মূল ভেন্যুতে পা রেখেছে টিম টাইগার্স।

শুক্রবার অনুশীলন, শনিবার আরেকটি বড় পরীক্ষা সাকিব আল হাসানের দলের। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টিকে থাকার লড়াই।

সুপার ফোরের পাঁচটি এবং ফাইনাল হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই মাঠে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি।

এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। সপ্তাহজুড়ে বৃষ্টির শঙ্কা রয়েছে কলম্বোতে। ভেন্যু বদলের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা করেনি আয়োজক কর্তৃপক্ষ।

এশিয়া কাপে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে ব্যাটিং। সাকিবদের সুপার ফোর শুরু হয়েছে পাকিস্তানের কাছে ৭ উইকেটের হেরে। শ্রীলঙ্কার মাটিতে চ্যালেঞ্জ আরও বেশি। কেননা পেসের পাশাপাশি স্পিনও ধরে এখানে।

হাইব্রিড মডেলের এশিয়া কাপের তিন ম্যাচের দুটিতে দুইশর আগে গুটিয়ে গেছে বাংলাদেশ। লঙ্কায় ফেরা বাংলাদেশকে মহাদেশীয় টুর্নামেন্টের আরেকটি ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতে হবে। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রোহিত শর্মার দল।

বিষয়:এশিয়া কাপ কলম্বো বাংলাদেশ-শ্রীলঙ্কা সুপার ফোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…