বাংলাদেশ

সীমান্তে স্বর্ণা দাস হত্যায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

স্বর্ণা দাসের ছবি, বাংলাদেশের সীমান্তে হত্যার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে স্বর্ণা দাস হত্যার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের নির্মম কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এ ধরনের পদক্ষেপ সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নির্দেশিকা, ১৯৭৫-এর বিধান লঙ্ঘন করে।

বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে ও সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাস বিএসএফের গুলিতে প্রাণ হারান।

বিষয়:বিএসএফ সীমান্তে হত্যা স্বর্ণা দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…