চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতকে ফিরিয়ে শ্রীলঙ্কা সফরের টেস্ট দল টাইগারদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দদুল। আগামী ১৭ জুন প্রথম টেস্ট দিয়ে সিরিজ গড়াবে। সফর সামনে রেখে টেস্ট স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিরেছেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা পেসার ইবাদত হোসেন।

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল জানায় বিসিবি। সবশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয় ও তানভীর ইসলাম। ইবাদতের পাশাপাশি ফিরেছেন লিটন দাস ও হাসান মুরাদ।

টি-টুয়েন্টিতে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে লিটন দাসকে অধিনায়ক করা হলেও সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের অধিনায়ক থাকছেন শান্তই। তার ডেপুটি হিসেবে বহাল থাকছেন মেহেদী হাসান মিরাজ।

সফর সামনে রেখে ১৩ জুন শ্রীলঙ্কার পথে রওনা হবে বাংলাদেশ। আগামী ১৭ জুন গলে প্রথম টেস্ট গড়াবে। ২৫ জুন শান্তরা কলম্বোতে লঙ্কানদের মুখোমুখি হবেন দ্বিতীয় টেস্টে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবাদতটেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কাবিসিবিলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT