চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফি হাতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন শ্রীলঙ্কায়। মূল সিরিজ শুরু হওয়ার আগে দুদল একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামে। ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ২৮৯ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮৬ রানে অলআউট হয় স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় ১০৩ রানে।

শ্রীলঙ্কার কোল্টস গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। ব্যাটে নেমে ৪৯.৪ ওভারে ২৮৯ রান তুলে অলআউট হয় আজিজুল হাকিম তামিমের দল। সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন কালাম সিদ্দিকি এলিন। এছাড়া দেবাশীষ সরকার দেবা ৫৫, রিজান হোসাইন ৪৫ এবং জাওয়াদ আবরার ৪২ রান করেন।

জবাবে শ্রীলঙ্কা ১৮৬ রানের বেশি তুলতে পারেনি। বাংলাদেশের তিন বোলার শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছেন। সামিউন বশির রাতুল ৪৬ রানে নিয়েছেন ৪ উইকেট। রাফিউজ্জামান রাফি ২১ রানে ৩টি এবং ইকবাল হাসান ইমন ১৯ রানে নেন ২ উইকেট।

২৬ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে মূল সিরিজ শুরু হবে। ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচ হবে হাম্বানটোটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনএলিনজাওয়াদতামিমদেবাবাংলাদেশরাফিরিজানলিড স্পোর্টসশ্রীলঙ্কাসামিউন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT