ক্রিকেট

নাহিদ রানার অভিষেক, টসে যা বেছে নিলো বাংলাদেশ

সেরা একাদশে যারা

বাংলাদেশের ক্রিকেটাররা নাহিদ রানার অভিষেকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদ রানার অভিষেকের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুত, টসের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে বোলিং করবে বাংলাদেশ। চোট ও অন্যান্য জটিলতায় দুদলের বেশ কয়েকজন সেরা খেলোয়াড় সিলেটে নামতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ডানহাতি টাইগার পেসার নাহিদ রানার। 

নাহিদ রানা দ্রুতগতির পেসার, প্রথম শ্রেণিতে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন সম্প্রতি ঘরোয়ায় ভালো করা ২১ বর্ষী পেসার।

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় নিষেধাজ্ঞার মুখে পড়ে খেলতে পারছেন না সফরকারীদের অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গা। সাত মাসের অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নামার কথা ছিল ২৬ বর্ষী লঙ্কান তারকার।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথমটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০ টায় শুরু। টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট শিরোপা নিজেদের করতে লড়াইয়ে দুদল। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি শিরোপা জেতার পর ওয়ানডে সিরিজে শিরোপা জেতে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা।

বিষয়:নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ মুশফিকুর রহিম রানা শ্রীলঙ্কা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…