চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা লঙ্কান কোচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
লঙ্কান কোচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর ধরেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখিতে থাকে টানটান উত্তেজনা। দর্শকদের উন্মেদনাও থাকে বেশ। ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইম আউটের ঘটনা দুই দলের প্রতিদ্বন্দ্বিতার পারদ বেড়েছে। এবার বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে লঙ্কানরা। সেখানে দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশাবাদী শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় গড়াবে লড়াই। আগেরদিন সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ জানিয়েছেন এমনটা।

বলেছেন, ‘আমি আশা করছি এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। আগে কী হয়েছে অতীতে কী হয়েছে সেটা এখন অতীত। সামনে যা আছে আমরা সেটা নিয়েই ভাবতে চাই। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে। তাই দলটাকে নতুন করে সাজানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি।’

Banglabid

সামনেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরটি সামনে রেখে নিজেদের তৈরি করে নেয়ার লক্ষ্য লঙ্কানদের। ঘরের মাঠে বাংলাদেশও বেশ শক্তিশালী, তাছাড়া বিশ্বকাপের প্রস্তুতিও বটে। দুই দলেই রয়েছেন তারাকা ক্রিকেটার। তাই মাঠের লড়াইয়ের জন্য উন্মুখ সিলভার উড।

‘আমার মনে হয় প্রত্যেকটা দলই নিজেদের সাজাচ্ছে। সব মিলিয়ে আমাদের বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। এটা ভালো লাগছে যে আমরাদের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ রয়েছে। আমি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজের অপেক্ষায় আছি। দুই দলের অনেক ভয়ঙ্কর ক্রিকেটার আছে। আমার মনে হয় আনন্দদায়ক হবে। তাই আমি বলব অতীতের কথা না ভেবে সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে।’

নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টিতে অধিনায়ক ভানিডু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার কথাই বলছেন লঙ্কান কোচ।

Reneta

‘ভানিডু প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। সে নিজের শাস্তি মেনে নিয়েছে। আমাদেরকে সামনে তাকাতে হবে। এটা স্কোয়াডে থাকা অন্যদের জন্য দারুণ সুযোগও যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে। শুধু ১১ জন যে মাঠে থাকবে এটাই না স্কোয়াডে যারা আছে তারাই বিশ্বকাপে খেলবে। তারা যেন সব সময়ই তৈরি থাকে। আমাদের এটা নিশ্চিত করতে হবে দলের সবাই তৈরি থাকবে খেলার জন্য এবং তাদের যখনই ডাকা হোক।’

চোটের কারণে সিরিজে নেই পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটারের না থাকাকে বড় ক্ষতি বলছেন সিলভারউড। ‘পাথুমের না থাকাট আমাদের জন্য বড় ক্ষতি। গত ৭-৮ মাস সে দারুণ ধারাবাহিক। সর্বশেষ সিরিজেও দারুণ পারফরম্যান্স করেছে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতে। আমাদের মনে হয় খুব বেশি অপেক্ষা করতে হবে না। সে দ্রুতই দলে ফিরবে। সে আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজলিড স্পোর্টসসিলভারউডসিলেটহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT