ক্রিকেট

রাবেয়ার নেতৃত্বে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা শ্রীলঙ্কা ২০২৪ সফরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ২০২৪ সফরের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের ছবি, নেতৃত্বে রাবেয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুটি পঞ্চাশ ওভারের, পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল। সফরের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোয়াডে থাকলেও ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান।

আনুষ্ঠানিকভাবে ‘এ’ দলের সফর হলেও, সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে রাখা হয়েছে। ৮ সেপ্টেম্বর কলমম্বোয় ওয়ানডে দিয়ে শুরু দু’দলের লড়াই।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের ম্যাচের সূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।

বিষয়:বাংলাদেশ বাংলাদেশ নারী দল রাবেয়া খান শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…