চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের বিপক্ষে দুই গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথম দেখায় শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ৯-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ফিরতি দেখায়ও লঙ্কান মেয়েদের সঙ্গে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুরমা জান্নাতের দল। লাল-সবুজদের হয়ে প্রথম গোলটি করেছেন কানন রানী বাহাদুর ও পরেরটি করেন পূজা দাস।

লঙ্কান মেয়েদের বিপক্ষে ম্যাচের শুরুটা অগোছালো ছিল বাংলাদেশের। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারছিল না বাংলাদেশের মেয়েরা, উল্টো ৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় লঙ্কান মেয়েরা। ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের দারুণ শট রুখে দেন লাল-সবুজের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী।

এর মিনিট দুয়েক পর আক্রমণে যায় বাংলাদেশ। পরপর দুবার লঙ্কান মেয়েদের বক্সের ভেতর ঢুকে গোলের চেষ্টা করেও সফলতা আসেনি। ১৪ মিনিটে রাইট উইং থেকে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন কানন। জটলার মধ্যে বল পেয়ে যান রুমা আক্তার। তবে লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডেজের সেভে রক্ষা পায় সফরকারীদের জাল।

২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ১-০তে এগিয়ে যাওয়ার পরের মুহূর্তে আরও দুবার আক্রমণে যায় তারা, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সফলতা আসেনি লাল-সবুজের।

আগের ম্যাচের চেয়ে কিছুটা উন্নতি করা লঙ্কান মেয়েরা আক্রমণে যায় ২৯ মিনিটে। লঙ্কান ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি দারুণভাবে ঢুকে পড়েন বাংলাদেশের বক্সে। শেষপর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

যোগ করা অতিরিক্ত সময়ে তৃষ্ণার দারুণ একটি শট বারে লেগে ফিরে আসলে ফিরতি শট নেন পূজা দাস। দারুণ গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাননপূজাবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT