চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ২৫৫ রানে থামাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রানের সংখ্যাটা আরও বেশি হতে পারতে। যখনই লঙ্কান ব্যাটাররা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিলেন, তখনই লাগাম টেনে ধরছিলের টাইগার বোলাররা, তানজিম সাকিব ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং পেরিয়ে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানেগের ফিফটিতে শান্তদের ২৫৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অতিথি লঙ্কান দল। ইনিংসের ৭ বল বাকী থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানবাহিনী।

দুই ওপেনারে দুর্দান্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ১০ ওভারে ৭-এর বেশি গড়ে রান তুলেছিল। উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন পাথুম নিশাঙ্কা ও আভিষ্কা ফের্নান্দো। ১০ম ওভারের পঞ্চম বলে জুটি ভাঙেন তানজিম। ফের্নান্দোকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। ৩৩ বলে ৩৩ রান করেন এ ব্যাটার।

১২তম ওভারের প্রথম বলে নিশাঙ্কাকেও ফেরান সাকিব। সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ২৮ বলে ৩৬ রানে। ১৪তম ওভারের প্রথম বলে তৃতীয় সাফল্যও এনে দেন এ পেসার। ৫ বলে ৩ রান করা সাদিরা সামারাবিক্রমাকে ফেরান।

চতুর্থ উইকেট জুটিতে ৭৩ বলে ৪৪ রান তোলেন মেন্ডিস ও চারিথ আশালাঙ্কা। ২৫.২ ওভারে ১২৮ রানে আশালাঙ্কাকে ফেরান মেহেদী হাসান। ৩৭ বলে ১৮ রান করে বোল্ড হয়ে ফিরে যান লঙ্কান ব্যাটার।

পঞ্চম উইকেটে মেন্ডিস ও লিয়ানেগে মিলে তোলেন ৬৮ বলে ৬৯ রান। ৩৭তম ওভারের চতুর্থ বলে ১৯৭ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মেন্ডিস। পাঁচটি চার ও এক ছক্কায় ৭৫ বরে ৫৯ রান করেন লঙ্কান অধিনায়ক।

Reneta

৪১তম ওভারের চতুর্থ বলে হাসারাঙ্গাকে ফেরান তাসকিন। ১৪ বলে ১৩ রান করে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন লঙ্কান অলরাউন্ডার। ৪৩তম ওভারে নিজের তৃতীয় শিকার তুলে নেন তাসকিন। ৭ বলে ১ রান করা মাহেশ থিকসানাকে ফেরান লিটনের ক্যাচ বানিয়ে।

৪৭তম ওভারের প্রথম বলে লিয়ানেগেকে ফেরান শরীফুল। তিনটি চার ও দুটি ছক্কায় ৬৯ বলে ৬৭ রান করে মুশফিকের তালুবন্দি হন তিনি। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন শরীফুল। মুশফিকের ক্যাচ বানিয়ে ফেরান ১৫ বলে ৮ রান করা প্রমোদ মাদুসানকে। ওভারের পঞ্চম বলে মাধুশঙ্কাকে ফিরিয়ে লঙ্কানদের গুটিয়ে দেন শরীফুল।

টাইগার বোলারদের মধ্যে তানজিম সাকিব ৮.৪ ওভার বল করে চোট পেয়ে উঠে যান। তার আগে ৪৪ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ৬০ রান খরচায় তাসকিন নেন তিনটি। শরীফুল ৯.৫ ওভারে ৫১ রান খরচায় নেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডেতানজিমতাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কামেন্ডিসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT