চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছেও হেরেছে বাংলাদেশ

ছেলেদের কাভা কাপ-২০২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

কাভা কাপ ভলিবলের আন্তর্জাতিক আসরে প্রথম তিন ম্যাচে দুর্দান্ত জয়ের পর সবার আশা ছিল আসরের ফাইনালে খেলবে বাংলাদেশ দল। তবে চতুর্থ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে ছন্দপতন হয় হরোশিত বিশ্বাসের দলের। আফগানিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে হেরে ফাইনালের লড়াইয়ে যেতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ব্রোঞ্জপদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে টানা তিন হার দেখল বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে সরাসরি হেরে গেছে বাংলাদেশ। ফলে ছয় দলের মধ্যে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করতে হল বাংলাদেশকে। পঞ্চম হয়েছে নেপাল এবং আসরের তলানিতে থেকে শেষ করল মালদ্বীপ।

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে প্রথম সেটে বাংলাদেশ হারে ২৫-২০ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল হরোশিত-নাঈমদের। তবে এ সেটও বাংলাদেশ হেরে যায় ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জিতে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতেই হতো, সেটা করতে পারেননি রায়ান মাসাজেদীর শিষ্যদের। তৃতীয় সেট আবারও ২৫-২০ পয়েন্টে হেরে চতুর্থ হয়ে বাংলাদেশ।

আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে বাংলাদেশের তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ প্রথম দুই সেট জিতে এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিল দ্বীপ দেশটি। চতুর্থ সেট জিতে বাংলাদেশকে আরও একটি ধাক্কা দেয় লঙ্কানরা। তবে পঞ্চম সেট জিতে ৩-২ সেটে ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাভা কাপ ২০২৫নেপালবাংলাদেশরায়ানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT