চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানভীরের পাঁচ, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ হারের শঙ্কা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানে ম্যাচ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন বাঁহাতি তানভীর। ম্যাচসেরার পুরস্কার উঠেছে এ স্পিনারের হাতে।

২৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। শেষপর্যন্ত ২৩২ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা, বাংলাদেশ জয় পেয়েছে ১৬ রানে। এ জয়ে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেও রান পাননি পাথুম নিশাঙ্কা, ৫ রান করে বিদায় নেন। এ সময় কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা ৬৯ রানের জুটি গড়েন। বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়েছিলেন কুশল মেন্ডিস। ২০ বলে তুলে নিয়েছিলেন ফিফটি, তাকে সাজঘরে পাঠান তানভীর।

এরপর শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার তেমন জুটি গড়তে পারেনি। তবে একপাশ একাই লড়ে যান জানিথ লিয়ানেগে। ডানহাতি এ ব্যাটার পঞ্চম উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিসের সাথে ২৭, সপ্তম উইকেটে ভানিডু হাসারাঙ্গার সাথে ২৪ রানের জুটি গড়েন।

শ্রীলঙ্কাকে অলআউট করা সময়ের ব্যাপার মাত্র, তখন বাধ সাধেন দুশমন্ত চামিরা ও লিয়ানেগে। নবম উইকেট জুটিতে এ দুই ব্যাটার ৫৮ রানের জুটি গড়েন। একপাশে দাঁড়িয়ে থাকা লিয়ানেগে তুলে নেন ফিফটি। তীরে এসে তরি ডুবান, আউট হন ৭৮ রানে। শ্রীলঙ্কার খেলা মোটামুটি সেখানেই শেষ হয়ে যায়।

বাংলাদেশের তানভীর ইসলাম ৪১ রানে ৫ উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিবের ২ উইকেটের পর একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও শামিম হোসেন পাটোয়ারি।

Reneta

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ব্যর্থ হলেও প্রথম ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সাথে ৬৩ রানের জুটি গড়েন ইমন।

শান্তর বিদায়ে ইমন জুটি গড়েন তাওহিদ হৃদয়ের সাথে। এ জুটিতে আসে ৩৭ রান। এবার আউট হন ইনিংসের সর্বোচ্চ ৬৭ রান করা ইমন। এরপর হৃদয় শামিম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনিকের সাথে আরও দুটি কার্যকরী জুটি গড়েন। বাংলাদেশের রান ২০০ অতিক্রম করে এ সময়। দীর্ঘ দিন পর ফিফটি তুলে নেন হৃদয় তবে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

শেষ উইকেট জুটিতে তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান গড়েন ২৩ বলে ৩০ রানের কার্যকরী জুটি। তাদের জুটির কল্যাণে প্রায় আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। সাকিব ৩৩ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার সবচেয়ে কার্যকরী বোলার ছিলেন আসিথা ফের্নান্দো। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন তিনি। এছাড়া ভানিডু হাসারাঙ্গা ৩টি, দুশমন্ত চামিরা ও চারিথ আশালঙ্কা একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিথাইমনকুশলতানভীরবাংলাদেশলিড স্পোর্টসলিয়ানেগেশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT