চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

তাইজুলের ৫ উইকেটের পর আবারও ব্যাটিং ধসে ধুঁকছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৭, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধস দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একই দশা নাজমুল হোসেন শান্তদের। তাইজুল ইসলামের ৫ উইকেটের ইনিংসে ২১১ রানের লিড নিয়ে প্রথম ইনিংসে থেমেছে শ্রীলঙ্কা। সাদমান ইসলাম ও এনামুল হকদের ব্যর্থতায় দিনের বাকি সময়ে ৬ ব্যাটার হারিয়ে দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে বাংলাদেশ। এখনও ৯৬ রানে পিছিয়ে থেকে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা টাইগারদের সামনে।

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭ রানে থামে টিম টাইগার্স। জবাবে ১১৬.৫ ওভারে ৪৫৮ রানে থামে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে তৃতীয় দিন শেষের আগে ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান তুলেছে বাংলাদেশ। ৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন ১৩ রান করা লিটন দাস। তাকে সঙ্গ দেবেন নাঈম হাসান।

তৃতীয় দিনের চা বিরতির কিছু সময় আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে বাংলাদেশ। ৩১ রানে প্রথম উইকেট হারিয়ে বিরতিতে যায়। এনামুল হক বিজয় ফিরে যান ১৯ বলে ১৯ রান করে। তৃতীয় সেশনে নেমে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ফেরেন ২৪ বলে ১২ রান করে।

Banglabid

তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুল হক যোগ করেন ৩২ রান। দলীয় ৬৩ রানে মুমিনুল ফিরে যান ৩৩ বলে ১৫ রান করে। খানিকপর শান্ত ফিরে যান ৪৮ বলে ১৯ রান করে। ৭০ রানে ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও লিটন দাস যোগ করেন ৩০ রান। দলীয় সংগ্রহ ১০০ রানে পৌঁছালে মুশফিকও ফিরে যান। ৫৩ বলে ২৬ রান করেন অভিজ্ঞ ব্যাটার। ১১৫ রানে মেহেদী হাসান মিরাজ ফিরে যাওয়ার সাথে দিনের খেলা থামে। ১৬ বলে ১১ রান করেন মিরাজ।

লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট নেন। আসিথা ফের্নান্দো ও থারিন্দু রত্নায়েকে নেন একটি করে উইকেট।

৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে আরও ৩৮.৫ ওভার ব্যাট করে ১৬৮ রান যোগ করে তারা।

Reneta

প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটারদের সর্বোচ্চ রান পাথুম নিশাঙ্কার, ১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করেন। ১০ চার ও ১ ছক্কায় ১৫৩ বলে ৯৩ রান করেন দিনেশ চান্দিমাল। ৮ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৪ রান করেন কুশল মেন্ডিস। লাহিরু উদারা ৬৫ বলে ৪০ এবং কামিন্দু মেন্ডিস ৬৫ বলে ৪০ রান করেন।

টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৪২.৫ ওভার বল করে ১৩১ রান খরচায় ৫ উইকেট নেন। নাঈম হাসান ১৮ ওভারে ৮৭ রান খরচ করে নেন ৩ উইকেট। নাহিদ রানা উইকেট নেন একটি।

প্রথম ইনিংসে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান আসে সাদমান ইসলামের থেকে। ৯৩ বলে ৪৬ রান করেন। মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫, লিটন দাস ৫৬ বলে ৩৪, তাইজুল ৬০ বলে ৩৩, মেহেদী হাসান মিরাজ ৪২ বলে ৩১ এবং নাঈম হাসান ৫১ বলে ২৫ রান করেন।

লঙ্কানদের সোনাল দিনুশা ও আসিথা ফের্নান্দো তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বো টেস্টতাইজুলনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কামিরাজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT