চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তান ও নেপালের সঙ্গে টানা দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা আগেভাগেই সেরে রেখেছিল টিম টাইগার্স। তবে আফগানদের সঙ্গে শ্রীলঙ্কার জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমি নিশ্চিত হয়ে গেছে আজিজুল-আবরারদের। আফগানদের হারিয়ে সেমির টিকিট কেটেছে লঙ্কানরাও। বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে  বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি ঠিক করবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে।

যুব আসরটির সব খেলা সরাসরি দেখাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আইস্ক্রিন ডাউনলোড করে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন: https://iscreen.page.link/fsv

আফগানদের হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দুই আছে বাংলাদেশ। পরের ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে না পারা আফগানিস্তান ও নেপাল।

সোমবার আইসিসি অ্যাকাডেমি স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রান করে অলআউট হয় মাহাবুব খানের দল। লক্ষ্যে নেমে ৪৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। আগের ম্যাচে নেপালকে ৮২ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে জিতেছিল তারা।

এর আগে দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। আগে ব্যাটে নেমে ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। লক্ষ্যে ২৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন জাওয়াদ আবরার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআফগানিস্তানবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT