বাংলাদেশ

নির্বাচন ও সংখ্যালঘু নিয়ে ভারতের মন্তব্যের পাল্টা সমালোচনা ঢাকার

বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, কেন্দ্রে মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিস ভবনের ছবি, লোগো সহ, যা সরকারী কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন ও সংখ্যালঘু নিয়ে ভারতের মন্তব্যের পাল্টা সমালোচনা জানিয়েছে ঢাকা। 

বৃহস্পতিবার ১৩ মার্চ সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, বাংলাদেশের নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে সম্প্রতি যে মন্তব্য করা হয়েছে, তা অযাচিত এবং অন্যদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল বলে মনে করে বাংলাদেশ।

রফিকুল আলম বলেন, বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন-শৃঙ্খলা, সংখ্যালঘুর মত বিষয়গুলো একান্তই অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয়ে (ভারতের) এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন।

রফিকুল আলম আরও বলেন, তারা আশা করেন ভারত সরকার এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গত সাত মার্চ দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিষয়:ঢাকা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…