চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন ম্যাথুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচশেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো ক্রিকেটে সৌহার্দ্যপূর্ণ আচরণ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথুজের টাইমড-আউটের ঘটনাকে কেন্দ্র করে টাইগারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকেন লঙ্কান সব ক্রিকেটার। টিম টাইগার্সের বিপক্ষে ৩ উইকেটে হারের পর তারা সোজা চলে যান ড্রেসিংরুমে। ম্যাচ শেষে এমন কাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন ম্যাথুজ। বলেছেন, ‘আপনি তাদেরই সম্মান করবেন, যারা আপনাকে সম্মান করে।’

ম্যাচ শেষে দুদলের খেলোয়াড় ও কোচিং প্যানেলের সদস্যরা সাধারণত একে অপরের সঙ্গে হাত মেলান, যা সৌজন্যতার অংশ। কিন্তু লঙ্কান ক্রিকেটাররা ক্ষোভ পুষিয়ে রেখে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং প্যানেলের কারোর সঙ্গেই হাত মেলাননি।

তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব টাইগারদের জয় নিশ্চিত করে যখন ফিরছিলেন, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য কোনো লঙ্কান ক্রিকেটারই এগিয়ে যাননি। কুশল মেন্ডিস ম্যাচ হারের পর সতীর্থদের নিয়ে সোজা ড্রেসিংরুমে চলে যান।

Banglabid

টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের টাইমড-আউটের আপিল প্রসঙ্গে ৩৬ বর্ষী ম্যাথুজ পরে বলেছেন, ‘অবশ্যই সাকিব ও বাংলাদেশ অসম্মানজনক আচরণ করেছে। এই খেলাটিকে তাদের সম্মান করতে হবে। আম্পায়ারসহ মাঠে থাকা খেলোয়াড়রাই সুন্দর এই খেলাটির শুভেচ্ছাদূত। আপনি যদি সম্মান না করেন এবং নিজের কমনসেন্স ব্যবহার না করেন, তাহলে আর কী বলার থাকে?’

‘তারা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে বলব সেখানে তাদের মধ্যে কোনো এটি সমস্যা হচ্ছে। অবশ্যই তারা তাদের মানকে নিচে নিয়ে গেছে।’

অন্যদিকে সাকিবের মতে যুদ্ধের ময়দানে নিয়ম মেনেই জয়ের জন্য চেষ্টা করেছেন, ‘এখানে ইতিবাচক বা নেতিবাচক অনেক তর্ক হতে পারে। তবে নিয়মের মধ্যে থেকেই আমি আপিল করেছি। আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম। এখানে জয় ছাড়া অন্যকিছু ভাবনাতেই ছিল না। আমি শুধু নিয়মের মধ্যে থেকে জিততে চেয়েছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডটাইমড আউটবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT