ক্রিকেট

নিউজিল্যান্ডকে ৩৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

‘এ’ দলের ওয়ানডে সিরিজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিউজিল্যান্ড এ দলের সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে নেমে কিউইদের পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে সফরকারীদের ৩৪৫ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক নিক কেলি। ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ।

দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ৮ রান করে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দুজন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফিরে গেছেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

এরপর দলকে টানতে থাকেন সোহান এবং অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভেঙে যায় ২২৫ রানের জুটি। তখনো ব্যাট হাতে লড়েন অঙ্কন।

ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন। এরপর মোসাদ্দেক হোসেনের ১৩ রানে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

বিষয়:নিউজিল্যান্ড ‘এ’ দল নুরুল বাংলাদেশ ‘এ’ দল মাহিদুল সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…