চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ–সৌদি আরব বৈঠক

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:০০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ মার্চ স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে মদিনা এক্সিবিশন সেন্টারের কনফারেন্স হলে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ বৈঠকে উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনা, সমন্বয় বৃদ্ধি এবং হাজিদের সেবা উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ হজ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

এর আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অনুষ্ঠানের স্থলে পৌঁছালে সৌদি হজ ও ওমরা মন্ত্রী স্বাগত জানান। উল্লেখ্য, হজ ও ওমরা মেলায় অংশ নিতে এবং দ্বিপক্ষীয় আলোচনা করতে ধর্মমন্ত্রী গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনায় পৌঁছান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহধর্ম মন্ত্রণালয়ধর্মমন্ত্রীবৈঠকমদিনা এক্সিবিশন সেন্টারের কনফারেন্স হলেসৌদি আরবহজ ও ওমরা মন্ত্রীহজ ব্যবস্থাপনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT