চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের গোলটা পুনর্বিবেচনার সুযোগ ছিল: বাফুফে সহ-সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাফুফে সহ-সভাপতির আলোচনামূলক বক্তব্য, বাংলাদেশের ফুটবল উন্নয়নের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশের সমতার সুযোগ ছিল। রেফারি ফাউলের বাঁশি বাজানোয় বাতিল হয়ে যায় লাল-সবুজদের একটি গোল। এনিয়ে আক্ষেপ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর। বললেন, বাংলাদেশের গোলটি পুনর্বিবেচনা করা উচিত ছিল।

ঘটনা ৪২ মিনিটের সময়। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে মিঠুর হেডের বল পোস্টে লেগে ফেরে, ফিরতি বল জালে পাঠান রিফাত কাজী। রেফারি সেই গোল বাতিল করেন ফাউলের অভিযোগে, যদিও তেমন স্পষ্ট কোনো ফাউলের চিহ্ন ছিল না।

জাপানি ফুটবল সরবরাহকারী প্রতিষ্ঠান মলটেনের সাথে বাফুফের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে নাসের শাহরিয়ার বললেন, ‘বিষয়টি নিয়ে আমার খুব বেশি মন্তব্য করর না। তবে আমাদের যে গোলটি দেয়া হল না, সেটা পুনর্বিবেচনা করার সুযোগ ছিল। আগামীতে আমরা যেন এধরনের রেফারিংয়ের কারণে কোন ধরনের ক্ষতিগ্রস্ত না হই সে আশা করব।’

খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তিনি বললেন, ‘খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত আশাবাদী। তারা যাওয়ার আগে মাত্র দুই সপ্তাহ ক্যাম্প করার সুযোগ দিতে পেরেছি। আমরা মাত্র চারদিন ওদের টার্ফে খেলার সুযোগ দিতে পেরেছি। তারা অল্প প্রস্তুতি নিয়ে গিয়ে যে ফলাফল দিয়েছে তাতে আমি অত্যন্ত আশাবাদী।’

‘আমি সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই তাদের আত্মবিশ্বাসের জন্য। খেলার আগে তারা আমাকে জিজ্ঞেস করেছিল কীভাবে খেলব, বলেছিলাম বাংলাদেশের পতাকা চোখের সামনে নিয়ে খেলার জন্য এবং তারা সেভাবেই খেলেছে।’

এএফসি ও সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে অনূর্ধ্ব-১৭ দল। তাদের নিয়ে নাসের বললেন, ‘অনূর্ধ্ব-১৭ এএফসিতে খেলবে। তাদের নিয়ে আমরা তিন মাসের একটি ক্যাম্পে যেতে চাই। তারা আবার সাফেও খেলবে। এজন্য আমরা দুটোর জন্যই শক্তভাবে প্রস্তুতি নিবো। এদের মধ্যে যারা জাতীয় দলে যাবে, তারা খুব ভালো ফলাফল দিতে পারবে বলে আমার বিশ্বাস।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯জাহেদীবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT