চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটান লিগে চ্যাম্পিয়ন তহুরা-শামসুন্নাহার, রানার্সআপ ঋতুপর্ণা-সাবিনারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ভুটানে মেয়েদের ফুটবল লিগে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। শিরোপা লড়াই চলেছে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত। মৌসুমজুড়ে শীর্ষে থাকা পারো ওমেন্স ফুটবল ক্লাবকে সরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল থিম্পু কলেজ ওমেন্স ফুটবল ক্লাব।

শেষ ম্যাচে খেলা ছিল আরটিসি এবং ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস ক্লাবের। সমীকরণ ছিল ট্রান্সপোর্ট ইউনাইটেডকে হারাতে পারলে আসরের চ্যাম্পিয়ন হবে আরটিসি। ম্যাচে ট্রান্সপোর্টকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরটিসি। সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুন।

১৮ রাউন্ডের ফুটবল লিগে ১৮ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্র’তে ৪৮ পয়েন্ট নিয়ে সবার উপরে পারো। আসরে কোন ম্যাচে হারেনি ঋতুপর্ণা-সাবিনাদের দল। পারো প্রতিপক্ষের জালে দিয়েছে ১১৩ গোল।

অন্যদিকে সমান ম্যাচে ১৫ জয় ও ৩ ড্র’তে আরটিসি’র পয়েন্টও সমান ৪৮। তবে পারো এফসি থেকে প্রতিপক্ষকে গোল বেশি দিয়েছে আরটিসি। দলটি ১৭২ গোল দিয়েছে। পয়েন্ট সমান থাকলেও গোলব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে রয়েল থিম্পু কলেজ ক্লাবটি। রানার্সআপ হয়েছে ঋতুপর্ণা চাকমা-সাবিনা খাতুনদের পারো এফসি।

মৌসুমে পারো এফসির হয়ে ৭ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফরোয়ার্ড সাবিনা খাতুন। তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়া। দুই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আরেক ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। এ দলেই খেলছেন মিডফিল্ডার মনিকা চাকমা।

Reneta

চ্যাম্পিয়ন রয়েল থিম্পু কলেজ ওমেন্স ফুটবল ক্লাবের হয়ে খেলছেন লাল-সবুজদের আরেক ফরোয়ার্ড তহুরা খাতুন। দলটিতে আছেন মিডফিল্ডার স্বাপ্না রাণী, ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরটিসিতহুরাপারো এফসিবাংলাদেশভুটানলিড স্পোর্টসসাবিনাস্বপ্না
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT