তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: উদ্ধারকাজে রাষ্ট্রীয় পদক পেল বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধারকর্মীরা তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে উদ্ধারকাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার তৎপরতায় অসমান্য অবদানের জন্য বাংলাদেশের উদ্ধারকারী দলকে রাষ্ট্রীয় পদক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উদ্ধার কাজে অংশ নিতে ৬০ সদস্যের উদ্ধারকারী দল বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষ বিমানে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। যেখানে ছিল সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিসের ১২, চিকিৎসক ১০ ও বিমানবাহিনীর ক্রু রয়েছেন ১৪ জন সদস্য। সঙ্গে ছিল উদ্ধার তৎপরতায় সহযোগী সরঞ্জাম।
১০ ফেব্রুয়ারি সেখানে এক কিশোরীকে জীবিত এবং ৩ জনের মরদেহ উদ্ধার করে দলটি। তুরস্কে সফল কর্মযজ্ঞ শেষে ২১ ফেব্রুয়ারি দেশে ফিরে উদ্ধারকারী দল।
দুঃসময়ে তুরস্কের পাশে থাকার জন্য এখন রাষ্ট্রীয় পদক পেল বাংলাদেশ। আঙ্কারার ন্যাশনাল কংগ্রেস সেন্টারে ৯০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তুরস্কের এই জাতীয় সম্মান সেই সময়কার বাংলাদেশি উদ্ধারকারী দলের প্রধান লে. কর্নেল রুহুল আমিনের হাতে তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।






