তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারো ভূমিকম্প, ৩ জনের মৃত্যু
তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দুই সপ্তাহের ব্যবধানে তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারো ভূমিকম্প হয়েছে। ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৯শ’ মানুষ। ভূমিকম্পে তুরস্কের ডিফনে, আন্তাকিয়া ও সামানদাগি শহরে ভবন ধসে ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ২শ’ ১৩ জন। সিরিয়ার আলেপ্পোসহ কয়েকটি শহরে আহত হয়েছেন ৬শ’৭০ জন। ভূমিকম্পের পর দুর্গতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িঘর হারানো মানুষজন আতঙ্কে দিক-বিদিক ছুটতে থাকেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






