ফুটবল

লক্ষ্য পূরণে অবিচল বাংলাদেশ: বিশ্বনাথ

বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, পরিধান করেছেন জাতীয় দলের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, তিনি জাতীয় দলের জার্সি পরেছেন, পেছনে জানালা ও অভ্যন্তরীণ পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফুটবল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই খেলতে কাতারে এখন বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার রাতে রওনা দিয়েছিল লাল-সবুজের আশার ভেলা ভাসিয়ে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে, জানিয়েছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কাতারের আবহাওয়া নিয়ে চিন্তিত নয় দল, বরং লক্ষ্য পূরণে অবিচল তারা।

ভিডিও বার্তায় কাতারের আবহাওয়া নিয়ে বিশ্বনাথ বলেছেন, ‘এখানকার আবহাওয়া যেমন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এমন আবহাওয়া আমরা তেমন দেখছি বা এমন আবহাওয়ায় আমরা চলে অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশ ও কাতারের আবহাওয়ার তেমন বেশি পার্থক্য দেখছি না, ১৯-২০ এমন। আমরা যে লক্ষ্যে এখানে এসেছি সেটা আমরা যেন পূরণ করতে পারি।’

‘দলের অবস্থা এখন মোটামুটি ভালো। আমরা বাংলাদেশে অস্ট্রেলিয়ার সাথে বড় একটি ম্যাচ খেলেছি, আমরা যেভাবে খেলেছি সেটা নিয়ে আশাবাদী। দেশে যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ভালো একটা ফলাফল নিয়ে যেতে পারব বলে আশা রাখি।’

মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।

বিষয়:অস্ট্রেলিয়া কাতার বাংলাদেশ বিশ্বনাথ লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…