চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সের বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে ১-০ গোলে জয় তুলেছে বাংলাদেশ। প্রথমার্ধের ১৮ মিনিটে একমাত্র গোলটি করেন শফিক রহমান। ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, জয় পায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।

কম্বোডিয়ার ফেনম ফেনের অলিম্পিক স্টেডিয়ামে নেমে শুরু থেকে ফিলিপিন্সের উপর চড়াও হয় বাংলাদেশ। বারবার আক্রমণের সুফল আসতে দেরি হয়নি নাজমুল হুদা ফয়সালদের, ২০ মিনিটের মধ্যে এগিয়ে যায় তারা।

ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে পাওয়া ফাউলের পর দূরপাল্লার শট নেন মিডফিল্ডার শফিক রহমান। ফিলিপিন্সের গোলকিপার বুঝতেই পারেননি বুলেট গতির সেই শট, ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আরও বেশকিছু আক্রমণ হলেও দলটি গোলের দেখা পায়নি পরে।

৩৮ মিনিটে গোলমুখে ভালো একটি সুযোগ পায় ফিলিপিন্স, বাংলাদেশের রক্ষণ দৃঢ়তায় সেটি কাজে লাগাতে পারেনি। তিন মিনিট পর ফিলিপিন্সের কাছে আরও একটি সুযোগ আসলেও সেটি বারের বেশ বাইরে দিয়ে মারে তারা। পরে ফিলিপিন্স আরও সুযোগে পেলেও কাজে লাগাতে পারেনি। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর বাংলাদেশকে কিছুটা ম্যাড়ম্যাড়ে দেখা যায়। এসময় ফিলিপিন্স বেশকিছু আক্রমণ করে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে, গোলরক্ষকও দারুণ কিছু সেভ করেন। ৮২ মিনিটে গোলমুখে ভালো একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ, ফিলিপিন্সের গোলরক্ষক ঠেকিয়ে দেন সেটি। পরে বাংলাদেশ আরও কিছু আক্রমণ গড়ে গোল আনতে পারেনি। শেষঅবধি ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসিএশিয়ান কাপ বাছাইকম্বোডিয়াফিলিপিন্সবাংলাদেশলিড স্পোর্টসশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

মে ৯, ২০২৬

একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় এলাকায় শোক

মে ৯, ২০২৬

তিন দেশ ‘শর্ত’ মানলে বিশ্বকাপে খেলবে ইরান

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাবিশ্বে ‘একইদিনে ঈদ’ বিষয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সাহায্য করছে চীন

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT