চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন শক্তিশালী, প্রস্তুত বাংলাদেশও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন, কোচের নির্দেশনা অনুসরণ করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বৃহস্পতিবার কুয়েতে বাংলাদেশ খেলতে নামবে সবদিক থেকে এগিয়ে থাকা শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে। ম্যাচ শুরুর আগেরদিন সেই কথাই বললেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বুধবার বাফুফের ভিডিওবার্তায় জামাল বলেছেন, ‘সবমিলিয়ে ভালো হয়েছে। আমরা অনেকদিন একসাথে ছিলাম। কালকে অনেক বড় একটি ম্যাচ। গত ১৬-১৭ দিন আমরা অনেক অনুশীলন করেছি। সবমিলিয়ে ইতিবাচক অবস্থায় আছি আমরা। শেষের ফলাফল ইতিবাচক হওয়া উচিত মনে করি।’

‘আমরা জানি ফিলিস্তিন কেমন দল, এশিয়া কাপে ওরা অনেক ভালো খেলেছে। বেশ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলেছে। আমরা জানি তারা আমাদের গ্রুপের অন্যতম শক্তিশালী একটি দল। ম্যাচটি আমাদের বেশ গুরুত্বের সাথে নিতে হবে, তা না হলে আমরা বড় সমস্যায় পড়ে যাব। ওরা বেশ শক্তিশালী, ওদের সেটপিস দেয়া যাবে না, ক্রসিং করতে দেয়া যাবে না, কারণ ৯৫ শতাংশ খেলোয়াড়ের উচ্চতা ছয় ফুটের উপরে। আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে, সেটাই হবে আমাদের প্রধান কাজ।’

Banglabid

প্রধান কোচ ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি বেশ ইতিবাচক হয়েছে, সৌদির পরিকল্পনা কাজে লাগাতে হবে। সময়ের ব্যাপার নিয়ে আমাদের কোনো অজুহাত নেই, যথেষ্ট সময় পেয়েছি। সবকিছু ভালো আছে, আছে আত্মবিশ্বাস এবং কালকের ম্যাচের ইতিবাচক ফলাফলের জন্য দল প্রস্তুত রয়েছে।’

‘যদি গত এশিয়া কাপ দেখে থাকেন, ফিলিস্তিন বেশ শক্তিশালী দল এবং দুর্দান্ত অবস্থায় আছে। তারা বেশ ভালো খেলেছিল এবং বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে ১-০ গোলে হেরেছিল। সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের সাথে বেশ ইতিবাচক ফলাফল এনেছিল তারা। আশা করছি আগামীকাল বেশ কঠিন পরীক্ষা হবে।’

কুয়েতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ফিলিস্তিনের বিপক্ষে লড়বে প্রথম লেগে। এরপর ২৬ মার্চ দ্বিতীয় লেগে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।

Reneta

২০১৩ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল দুদল। সেবার বাংলাদেশ একমাত্র গোলে হারে। গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধ।

বাংলাদেশের মাটিতে ২০১৮ সালে বঙ্গবন্ধু কাপে সেমিফাইনালে ২-০ গোলে জয় পায় ফিলিস্তিন। দুবছর পর একই আসরে আবারও দুই গোলে হারে বাংলাদেশ। শেষবার বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই হয়েছিল ২০২১ সালের ৫ সেপ্টেম্বর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোরলাইন ২-০ ছিল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ রাখলে অবশ্য দুদলের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। বাংলাদেশ ১৮৩তম স্থানে রয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ ফিলিস্তিনের অবস্থান ৯৭তম। তাই রক্ষণাত্মক কৌশলে খেলার ছক কষে প্রতিপক্ষকে রুখে দেয়ার পরিকল্পনায় টিম টাইগার্স। পাল্টা আক্রমণে সফল হয়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অভাবনীয় জয়ের বাসনাও রয়েছে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকাতারকুয়েতক্যাবরেরাজামালফিলিস্তিনবাংলাদেশলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT