চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তও আউট, ধীরে ঘুরছে রান চাকা

প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের তৃতীয় দিনের সকাল খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওপেনার জাকির হাসানের বিদায়ের পর কিছু সময় প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি।

২৭তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদের ডেলিভারিতে ডিফেন্স করার চেষ্টা করেন শান্ত। বল ব্যাটের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৪২ বল খেলে ১৬ রান করার পথে দুটি চার মারেন অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৭২ বলে ২২ রানে সাদমান ইসলাম এবং ৮ বলে ৬ রানে মমিনুল হক অপরাজিত আছেন।

তৃতীয় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফেরেন আগের দিন অপরাজিত থাকা জাকির হাসান। ৫৮ বল খেলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার, মেরেছেন একটি বাউন্ডারি। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিরপাকিস্তানবাংলাদেশরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT