চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট না হারানোর স্বস্তিতে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে চারশতাধিক রানের সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাহাড়সম রান সামনে রেখে ব্যাটে নেমে দেখেশুনেই দ্বিতীয় দিন পার করেছেন টাইগার দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান।

রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথমদিন বাংলাদেশের অনুকূলে ছিল। চার ব্যাটার ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছিলেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। পঞ্চম উইকেট জুটিতে দুজনে ২৪০ রান তোলেন। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান বাংলাদেশকে দুটি সাফল্য এনে দেন। ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ছেড়েছে পাকিস্তান।

দ্বিতীয় দিন শেষের কিছুক্ষণ আগে নেমে বাংলাদেশ ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান তুলে পার করেছে। ৪২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে টিম টাইগার্স। জাকির ১১ রানে এবং সাদমান ১২ রানে ক্রিজে আছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে ১৬ রানে পাকিস্তানের ৩ ব্যাটার ফেরায় বাংলাদেশ। বিপর্যয়ের মধ্যে সাইম আইয়ুবের সঙ্গে হাল ধরেছিলেন শাকিল। বিপর্যয় কাটিয়ে ওঠার পর বিদায় নেন সাইম। পরে শাকিলের সাথে কাঁধ মেলান রিজওয়ান।

ছয়ে ব্যাটে নেমে শাকিলকে দারুণ সঙ্গ দেন রিজওয়ান। প্রথমদিন ২৪ রানে অপরাজিত ছিলেন, দ্বিতীয় দিনে দ্রুত রান তুলতে থাকেন। ব্যক্তিগত রানে একসময় শাকিল এগিয়ে থাকলেও মেরে খেলতে থাকা রিজওয়ান দ্রুত টপকে যান তাকে। তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৪২ বল। রিজওয়ানের সেঞ্চুরিতে ৮ চার এবং ২ ছক্কার মার রয়েছে। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

প্রথমদিন ফিফটি করা শাকিল এদিনও ধীরেসুস্থে খেলতে থাকেন। রান তোলায় রিজওয়ানের তাড়া থাকলেও নিজের মতো এগোতে থাকেন তিনি। প্রায় দুইশত বল, ১৯৫ বল খেলে রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। সেঞ্চুরির পথে ৪ মারেন পাঁচটি। তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

Reneta

দ্বিতীয় দিনেও দারুণ করেছেন রিজওয়ান-শাকিল। পঞ্চম উইকেট জুটিতে ২৪০ রান তুলে বাংলাদেশকে বেশ বিপাকেই ফেলেছিলেন। চা-বিরতির আগে শাকিলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মিরাজ।

৯৫ ওভারের শেষ বলে মিরাজের শর্টলেন্থ ডেলিভারি পিচ থেকে বেরিয়ে খেলতে চেয়েছিলেন শাকিল। আউটসাইড অফ দিয়ে বল বেরিয়ে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। উইকেট ভেঙে দেন লিটন। টিভি আম্পায়ারের কাছে সিদ্ধান্তের নির্দেশ যায়। দ্বিতীয় দিনে প্রথম উইকেটের দেখা পায় টিম টাইগার্স। ৯ চারে ২৬১ বলে ১৪১ রান করে যান শাকিল।

১০৭তম ওভারে বাংলাদেশকে দিনের দ্বিতীয় সাফল্য এনে দেনে সাকিব আল হাসান। নিজের ২৫তম ওভারে বলে এসে আগা সালমানকে ফেরান। বাঁহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন আগা সালমান। ব্যাটের কানায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। সেখানে ভুল করেননি মিরাজ। ৩৬ বলে ১৯ রান করে ফিরে যান সালমান। সিরিজের প্রথম টেস্টে সাকিবের প্রথম উইকেট এটি।

এর খানিক পরেই ইনিংস ছাড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ১৭১ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৯ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫বাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরিজওয়ানলিটনলিড স্পোর্টসশাকিলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’

জুন ৪, ২০২৬

ঈদযাত্রায় দেশজুড়ে সড়কে নিহত ২৮১ জন

জুন ৪, ২০২৬

ইগো, দূরত্ব ও নিঃসঙ্গতা: প্রবীণ জীবনের অপ্রকাশিত সংকট!

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আরেক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার, স্বামী-ছেলেমেয়েরা কানাডা প্রবাসী

জুন ৪, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানে আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT